Writer : Dr. Gopinath Kaviraj
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Spirituality>Any Mystic Rituals
- Publication Year : 2022
- ISBN No : NA
- Binding : Paste Board (Hard)
- Pages : 416
- Weight : 550 gms
- Height x Width x Depth : 8.5x5.5x1.2 Inch
If so, it will be notified
About the Book
আমাদের প্রাচী প্রকাশনীর পক্ষ হইতে ইতিপূর্বে আচার্যদেব মহামহোপাধ্যায় শ্রীগোপীনাথ কবিরাজ মহাশয়ের পত্রাবলী প্রকাশিত হইয়াছে। তাহাতে তিনি নানা জিজ্ঞাসু সাধকদের সাধনা ও তত্ত্ববিষয়ক বিবিধ জিজ্ঞাসার উত্তর যে সব পত্রের মাধ্যমে দিয়াছেন, তাহারই কিছু সংকলিত হইয়াছে। এবার আমরা তাঁহার 'স্বসংবেদন' নামাঙ্কিত যে লেখাগুলি প্রকাশ করিতে উদ্যোগী হইয়াছি, তাহা এক অভিনব অপরূপ রচনা, যাহা বাহিরের কাহারও জিজ্ঞাসার নিমিত্তকে অপেক্ষা করিয়া লিখিত হয় নাই, যাহা আপন অন্তরের স্বয়ং উদ্ভূত নানা জিজ্ঞাসাকে অবলম্বন করিয়া স্ফুট প্রজ্ঞালোকর সহজ বিচ্ছুরণ মাত্র। সদ্গুরুর কৃপা যথার্থ লাভ হইতে আত্মা স্বয়ংই বক্তা গুরু ও শ্রোতা শিষ্যরূপে প্রকট হন, যাহার ফলে পরিণামে সমস্ত সশয়ের উচ্ছেদ ঘটে, হৃদয়-গ্রন্থিভেদ সংসাধিত হয় এবং সমস্ত কর্মের ক্ষয়ও হইয়া যায়। সাধক যেমন নিজে এইরূপে কৃতার্থতা লাভ করেন, তেমনই তাঁহার এই সূক্ষ্ম চিন্তার প্রক্রিয়াকে অনুসরণ করিতে পারিলে অপরাপর অজ্ঞজনেরও অন্তরের নানা সংশয় তিরোহিত হইয়া যায়।
কিন্তু এই স্বতঃস্ফূর্ত জ্ঞান অন্তরের বস্তু, বাহিরের আহৃত বস্তু নহে। যে-সাধকের হৃদয়ে ইহা স্ফুরিত হয়, তিনি অনুগ্রহ করিয়া তাঁহার অন্তরের এই দিব্য ভাবনার প্রক্রিয়াকে অন্যের গোচর না করিলে তাহা জানিবার উপায় থাকে না। আমাদের পরম সৌভাগ্য যে পূজনীয় আচার্যদেব তাঁহার ভাস্বর চিত্তাকাশে দিব্য আলোকের বিকিরণ যখন যেভাবে ঘটিয়াছে-কখনও পথ চলিতে ট্রেনে বা গাড়িতে, কখনও কোনো ধর্মশালায় বা তীর্থক্ষেত্রে, কখনও বা নিজের বাড়ীতে-তখনই তেমনই যথাযথভাবে লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন এবং আজ জীবন-সায়াহ্নে আমাদের একান্ত আগ্রহে ও সনির্বন্ধ অনুরোধে তাঁহার একান্ত অন্তরের সম্পর্কে সকলের জন্য বিলাইয়া দিবার সস্নেহ অনুমতি দান করিয়াছেন। তাঁহার সুদীর্ঘ জীবনকালে এতদিন নিজ ব্যক্তিগত প্রয়োজন সাধনের জন্যই তিনি এই সম্পর্কে সংগোপনে সুরক্ষিত করিয়া রাখিয়াছিলেন। ইহা গ্রন্থরূপে প্রকাশিত হওয়ার জন্য লিখিত হয় নাই, ইহা বলাই বাহুল্য।
যতটা আমরা জানিতে পারিয়াছি এই জাতীয় রচনার প্রথম অংশগুলি প্রায় ১৯২০ সালের বা তাহার নিকটবর্তী সময়ের হইবে। ১৯১৬ সালে ইহার সূচনা প্রথম তিনি পাইয়াছিলেন। তাহার এক বিচিত্র ইতিহাস আছে। কিন্তু তাহার পর বিশেষতঃ ১৯১৮ সালের তাঁহার দীক্ষা গ্রহণের পর ইহা ভিন্ন ভিন্ন সময়ে তাঁহার চিত্তে বোধরূপে উদিত হইত। প্রাচীন ঋষিগণ এই জাতীয় রচনাকে মাঝে মাঝে তাঁহার হৃদয়ে স্ফুরিত হইত। তখনই তিনি উহা পেন্সিলদ্বারা নোটবুকে লিপিবদ্ধ করিয়া রাখিতেন। কারণ লিপিবদ্ধ না করিলে এই সব তত্ত্ব অনেক সময় নষ্ট হইয়া যায়। স্ফুরণের সময় ইঁহাকে মনের দ্বারা সুসংবদ্ধ করিয়া চিত্তক্ষেত্রে সযত্নে রক্ষা করতে হয়।
এই সকল বোধরূপ বাণী ক্ষণজন্মা। ইহা উদিত হওয়ার পর ইহাকে স্মৃতির দ্বারা সংরক্ষিত করিতে চেষ্টা না করিলে দ্বিতীয়বার ইহাকে আর পাওয়া যায় না। ইহার উদয় যে কখন হয় তাহা বলা যায় না। তবে কোন গূঢ় বিষয়ে সংশয়যুক্ত তীব্র চিন্তার উদয় হইলে ইহা কখনও কখনও অকস্মাৎ স্ফুরিত হইয়া পড়ে। দেহাত্মবোধের সহিত সংশ্লিষ্ট স্মৃতির দ্বারা ইহাকে রক্ষা করিতে হয়। নতুবা বাষ্পের মতন শূন্যে বিলীন হইয়া থাকে। ইহা শীঘ্র হইতে পারে, কালবিলম্বেও হইতে পারে, তাহার কোন নিশ্চয়তা নাই। চিত্তের আধ্যাত্মিক প্রগতি অনুসারে ইহা কখনও সংশয়ের অল্পকাল ব্যবধানে সমাধানরূপে উদিত হয়, কখনও ব্যবধান সুদীর্ঘকালের হইয়া যায়। ইহার বৈশিষ্ট্য এই যে ইহা তৎক্ষণাৎ লিখিয়া না রাখিলে অথবা ব্যবহারিক মনের দ্বারা সুরক্ষিতভাবে স্থাপন না করিলে দীর্ঘকালের জন্য বিলীন হইয়া যায়। পুনর্বার ইহার উদয় হইতেও পারে না, না হইতেও পারে।
